টাইগারদের উইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হারটা একটু বেশি হতাশার বাংলাদেশি সমর্থকদের কাছে।

কারণ চট্টগ্রাম টেস্ট দারুণ সব রেকর্ড গড়ে ড্র নিশ্চিত করেছিলেন টাইগাররা।

তাই ঢাকা টেস্টে জয় আশা করাটা বেশি চাওয়া ছিল না। অথচ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০ উইকেটে হেরে নাকাল বাংলাদেশ।

সেই হতাশা নিয়েই পূর্ণাঙ্গ সফরের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ দল। তিন বহরে ভাগ হয়ে ৩, ৫ ও ৬ জুন ওয়েস্ট ইন্ডিজে যাবেন টাইগাররা।

এই সফরের খসড়া সূচি প্রকাশ করা হয়েছিল আগেই। বুধবার রাতে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

পুরো সিরিজই হবে বাংলাদেশ সময় রাতে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে রাত সাড়ে ১১টা থেকে।

আগামী ১৬ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের এই সিরিজের খেলাগুলো হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। পরে টি-টোয়েন্টি সিরিজের খেলা হবে রাত সাড়ে ১১টা ও ওয়ানডে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি

প্রথম টেস্ট: ১৬-২০ জুন, অ্যান্টিগা, রাত ৮টা
দ্বিতীয় টেস্ট: ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়া, রাত ৮টা

প্রথম টি-টোয়েন্টি: ২ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ জুলাই, গায়ানা, রাত ১১.৩০ মিনিট

প্রথম ওয়ানডে: ১০ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে: ১৩ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে: ১৬ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট

উল্লিখিত সূচি বাংলাদেশ সময় অনুযায়ী

আরো দেখুন

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা’র) সাধারণ সভা অনুষ্ঠিত

স্বদেশ নিউজ২৪ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: দেশের অনলাইন গণমাধ্যমের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন’(বোমা)-এর

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের