মোহামেডান ক্লাবে আগুন, ভেতরেই ঘুমিয়েছিলেন অধিনায়ক

বড় দুর্ঘটনা থেকে বাঁচল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এনএসসি ব্যাংকের সামনে আগুন লাগে। ব্যাংকের পাশেই মোহামেডান ক্লাব।

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা মোহামেডান স্পোর্টিং ক্লাবেও প্রায় ছড়িয়ে যাচ্ছিল। তবে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে সে যাত্রায় বেঁচে যায় ক্লাবটি।

ক্লাবের স্টাফ মোহাম্মদ মোহন বলেন, ‘আল্লাহর রহমত ও সবার দোয়ায় ক্লাবটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আর পাঁচ মিনিট আগুন থাকলে ক্লাবের অনেক অংশ পুড়ে যেত।’

ক্লাবের পরিচালক জামাল রানা বলেন, ‘মোহামেডান ক্লাবের ওপর আল্লাহর রহমত আছে, না হলে আরও বড় বিপদ হতে পারত।’

জানা গেছে, আগুন লাগার সময় মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ক্লাবে একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। সুলেমানের কক্ষটি ছিল আগুন লাগা বৈদ্যুতিক খুঁটির সঙ্গেই। ফলে আগুন লাগার পর খুব কম সময়ের মধ্যে তা সুলেমানের ঘরের ছাউনি স্পর্শ করে। এরই মধ্যে ক্লাবের স্টাফরা তাকে ডেকে তোলেন। তিনি ঘুম থেকে উঠে পাসপোর্ট নিয়ে কোনোমতে রুম ত্যাগ করেন।

ক্লাবের ভেতরে পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় মোহামেডান ক্লাব বড় ধ্বংসের হাত থেকে মুক্তি পেয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের