হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২)। নিহত ওই দুজন জেলের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের খোকন ও জিলন মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে নিজেদের পেতে রাখা চাঁই থেকে মাছ তুলতে যান। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। সকাল ছয়টার দিকে আকস্মিক বজ্রপাতে জেলে খোকন মিয়া ও জিলন মিয়া অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই দুজন জেলেকে মৃত ঘোষণা করেন।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, নিহত ওই দুজন জেলে সম্পর্কে আপন দুই সহোদর ভাই। বজ্রপাতে দুই জেলের মৃত্যু হওয়ার ঘটনাটি ইউএনও স্যারকে জানিয়েছি।

ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ওই দুটি জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের