গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

রাজধানীর গুলশান ২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৮ মিনিটে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। তবে, কারণ এখনো জানা যায়নি।

উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অষ্টম তলায় লিফটের পাশে আগুন লেগেছে। ওই তলায় মেয়রের ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে তাদের দপ্তরে আগুন ছড়িয়েছে কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ভবনের ৮তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের