পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

পিরোজপুরের নাজিরপুরে পুলিশের গাড়ির ধাক্কায় মো. সোহাগ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার শেষ বিকালে নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার সময় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগ হোসেনকে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৬টার সময় চিকিৎসাধীন তিনি মারা যান।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের