মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ দাখিল পরীক্ষার্থী

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘাটাইল সদর থেকে ১৫ কিমি দূরে আমুয়াবাইদ নামক এলাকায় শুক্রবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— সংগ্রামপুর ইউনিয়নে এগারকাহনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে নাঈম (১৭) ও একই গ্রামের ছাত্তারের ছেলে সাকিল (১৭)। এরা দুজনেই স্থানীয় আজাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ও একই সঙ্গে দাখিল পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় এইচএসসিতে পড়ুয়া রানা (১৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বেড়াতে গিয়ে ছনখোলা থেকে মোটরসাইকেল নিয়ে তারা বাড়ি ফিরছিল। এ সময় রাত ৭টার দিকে তাদের নিজের শিক্ষাপ্রতিষ্ঠান আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে মাথাসহ শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

পরে তাদের প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থেকে নাঈম ও সাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিলকে মৃত ঘোষণা করেন। এদিকে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাঈম।

দুর্ঘটনায় আহত রানা নামে অপরজন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের