রাজধানীর কমলাপুর রেলস্টেশনের গণবাথরুম থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কমলাপুর রেলস্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
হায়দার আলী

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রেলওয়ে থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আহম্মেদ জানান, খবর পেয়ে স্টেশনের গণবাথরুমের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি বাথরুমে পড়ে ছিলেন। তার পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

কীভাবে তার মৃত্যু হয়েছে তদন্তের পর তা বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *