সিত্রাংয়ে বরিশালে ৪ হাজার ৪৪৯ হেক্টর ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বরিশালে প্রায় ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের ফলে পানিতে তলিয়ে প্রায় ৪ হাজার ৪৪৯ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ২ হাজার ৫০৮টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৬৩৩টি ঘরবাড়ি। তাছাড়া পানিতে তলিয়ে আট হাজার ৯৩টি ঘের, দিঘি ও পুকুরের মাছ ভেসে গেছে। জোয়ারের পানিতে ৪ হাজার ৪৪৯ হেক্টর জমির আমন, সবজি খেত ও পানের বরজসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করে যাচ্ছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব পেতে একটু সময় লাগবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের