টিকটকের আড়ালে মাদক ব্যবসা: ইয়াবাসহ আটক তরুণ-তরুণী

টিকটকের আড়ালে মাদক ব্যবসা করা দুই তরুণ-তরুণীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ৭টার দিকে যশোর মনিহার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
টিকটকের আড়ালে মাদক ব্যবসা: ইয়াবাসহ আটক তরুণ-তরুণী

আটক তরুণ-তরুণী হলেন: যশোর ঝুমঝুমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম টগর ও বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে থাকে। ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাসে যশোরে আসছে–এমন খবরের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) মনিহার বাসস্ট্যান্ডে অভিযান চালায় র‍্যাব।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েক সহযোগী নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করেন।

তিন আরও জানান, মাদক মামলা দিয়ে আটক তরুণ-তরুণীকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের