জিম্বাবুয়েবধের লক্ষ্য নিয়ে ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনার পর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলেও অনেক নিচে নেমে গেছে সাকিবের দল।
জিম্বাবুয়েবধের লক্ষ্য নিয়ে ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ

তবে প্রোটিয়াদের বিপক্ষে হারের হতাশা ভুলে জিম্বাবুয়ে ম্যাচের দিকে এখন নজর বাংলাদেশের। রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনে সিকান্দার রাজাদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। সে লক্ষ্যেই সিডনি থেকে ব্রিসবেনে পৌঁছেছে টিম টাইগার্স।

শুক্রবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা তথা বাংলাদেশ সময় সকাল ১০ টায় ব্রিসবেনে এসে পৌঁছায় লাল-সবুজের দল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রোটিয়াদের ২০৫ রানের জবাবে ১০১ রানে ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশ। টিম টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। আর কেউই বিশের ঘরও পেরুতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন সৌম্য সরকার। এছাড়া মেহেদী হাসান মিরাজ ১১ ও তাসকিন আহমেদ ১০ রান করেন। বাকিদের সবাই ছিলেন এক অঙ্কের ঘরে।

আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ৫৬ বলে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রাইলি রুশো। ডি কক করেন ৬৩ রান। ডাচজয়ের নায়ক তাসকিন প্রোটিয়াদের বিপক্ষে ছিলেন সবচেয়ে খরুচে বোলার।

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ অন্তত যে দুটি ম্যাচে জয়ের আশা করেছিল তার একটি জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলা সিকান্দার রাজারা নিজেদের সবশেষ ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি