ব্রাজিলও চায়, বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা

নভেম্বরের শেষে মধ্যপ্রাচ্যে পর্দা ওঠা বিশ্বকাপ এখন শেষের পথে। বাতাসে বাজছে বিউগলের করুণ সুর। মঞ্চ ভাঙার অপেক্ষা। এরইমধ্যে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপযাত্রা সাঙ্গ হয়েছে লাতিন পরাশক্তি ব্রাজিলের। তবে আশা বেঁচে আছে আরেক লাতিন দেশ আর্জেন্টিনার।

তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) চাওয়া কাপটা যেন লাতিন আমেরিকাতেই আসে। আর সে কারণে সমর্থন জানাচ্ছে মেসির দেশ আর্জেন্টিনাকে। উল্লেখ্য, ২০০২ বিশ্বকাপে সবশেষ লাতিন দেশ হিসেবে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

চলতি বিশ্বকাপে ফেবারিট হিসেবেই আসর শুরু করেছিলেন মেইমাররা। কোয়ার্টার ফাইনালে গেল বারের রানার্স-আপ ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সহসভাপতি ফার্নান্দো সারনে এখন চাইছেন, আর্জেন্টিনারই বিশ্বকাপ জিতুক। তাতে নিজেদের অঞ্চলেই তো কাপটা যাবে!

৩২ দল থেকে কাতার বিশ্বকাপের শিরোপার দৌড়ে এখন তিন মহাদেশের চার দল। সেমিফাইনাল লড়াইয়ে আর্জেন্টিনা, মরক্কো, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। লাতিন আমেরিকার মশাল এবার আর্জেন্টিনার হাতে।

সিবিএফ সহ-সভাপতি ফার্নান্দো সারনে স্পোর্টস সেন্টার ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এখন সবাই একতাবদ্ধ। সময়ের পরিক্রমায় আমরা এখন সবাই আর্জেন্টিনা। আশা করছি, লাতিন আমেরিকার হয়ে তারা কাপ নিয়ে আসবে।’

ক্রোয়েশিয়ার কাছে না হারলে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হতো দুই প্রতিদ্বন্দ্বীর। তবে সেটি আর হলো না। এর আগে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সেবার আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারলেও ব্রাজিল সেমিতেই বিদায় নেয়।

এদিকে বিশ্বকাপ শুরুর দিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেছিলেন, তারা বাদ পড়লে ব্রাজিলকে সাপোর্ট দেবেন। এবার একই পথে হাঁটছে ব্রাজিলও।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের