ব্রাজিলিয়ানরাও চান আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক

কাতার বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ছিল ব্রাজিল। রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী দলটি চলতি আসরের শুরু থেকে দারুণ ফুটবল খেলেও কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

নেইমাররা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় তাদের অনেক ভক্ত-সমর্থক হতাশায় ভেঙে পড়েন। ব্রাজিলের অনেক ভক্ত-সমর্থক দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে আর্জেন্টিনার সমর্থক হয়ে যান।

নেইমারদের খেলা দেখতে ব্রাজিল থেকেই কাতারে এসেছিলেন জোসে আর্নাল্দো দো সান্তোস জুনিয়র নামে এক সমর্থক। কিন্তু কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ব্রাজিল বিদায় নেওয়ায় সান্তোস লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ব্রাজিলিয়ান। বলেন, ‘ফুটবল সমর্থক হিসেবে আমি মনে করি আর্জেন্টিনা শিরোপার দাবিদার।’

কোনো রকম লজ্জা বা দ্বিধা ছাড়াই আর্জেন্টিনার জার্সি পরে সাও পাওলোর রাস্তায় ঘুরছে ব্রাজিলিয়ানরা। সান্তোস বলেন,‘আর্জেন্টিনা তাদের দল ও জাতীয় দল নিয়ে বেশ আশাবাদী।’

যদিও ব্রাজিলিয়ান ইন্সটিটিউ অব রিসার্চ এন্ড ডাটা অ্যানালাইসিসের জরিপে দেখা গেছে মাত্র ৩৩ শতাংশ ব্রাজিলিয়ান চায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। আর ৬০ শতাংশ চায় আলবিসেলেস্তেরা হারুক।

আলেক্সান্দ্রে কালদাস নামের এক ব্রাজিলিয়ান বলেছেন, ‘ব্রাজিল বাদ পড়ার পর আমি আর্জেন্টিনার সমর্থন শুরু করি কারণ, আমার দেখা সেরা খেলোয়াড় মেসি। সে এখন দারুণ পর্যায়ে আছে এবং সেকারণেই হয়তো তিনি শিরোপা জয় করবেন।’

এই ব্রাজিলিয়ান আরও বলেছেন, তার ছেলে মেসিকে খুব ভালোভাবে। সে মেসি বলতে পাগল। তাই ছেলের জন্যও তিনি মেসিকে ভালোবাসেন। এমনকি স্প্যানিশ শিখেছেন মেসির অটোগ্রাফ চাইবেন বলে।
সূত্র: মার্কা

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের