বিশ্বকাপ জিতে বাংলাদেশের উদ্দেশ্যে যা বলল আর্জেন্টিনা

বিশ্বকাপ জিতেও বাংলাদেশের সমর্থকদের ভুলেনি আর্জেন্টিনা। টুইটারে এক ভিডিওবার্তায় বাংলাদেশকে স্মরণ করেন বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সঙ্গে নিরঙ্কুশ সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তারা।

হাজার হাজার মাইলের দূরত্ব ছাপিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা বেশ ভালোভাবেই অনুধাবন করেছেন আলবিসেলেস্তারা। মেসি ও তার দলের প্রতি বাংলাদেশি সমর্কদের ভালোবাসা হৃদয় কেড়েছে আর্জেন্টিনাইনদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় বাংলাদেশকে নিয়ে তাদের উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা।

বাংলাদেশের পতাকা হাতেও দেখা গেছে তাদের। চ্যাম্পিয়ন হওয়ার পরও আর্জেন্টিনার রাস্তাতেও দেখা গেছে লাল-সবুজের পতাকা। আর এর আগে তো বাংলাদেশ ক্রিকেট দলকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিল আর্জেন্টিনা থেকেও। তা ছাড়া কোচ স্কালোনির মুখেও শোনা গেছে বাংলাদেশের নাম।

রোববার শিরোপা জয়ের পর আবারও আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। যেখানে বলা হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল।’ সঙ্গে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দের একটি ভিডিও শেয়ার করা হয় ফুটবল দলের টুইটারে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের