বিশ্বকাপে কত ভরি সোনা থাকে? দাম কত? মেসি-এমবাপের সোনার বল ও বুটেও অনেক চমক

এ বারের ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। নিজের শেষ বিশ্বকাপে সেরার শিরোপা পেয়েছেন লিয়োনেল মেসি। বিশ্বকাপের সেরা ফুটবলার হিসাবে সোনার বল জিতেছেন তিনি। অন্য দিকে সব থেকে বেশি গোল করায় সোনার বুট গিয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপের হাতে। বিশ্বকাপ জেতার পরে মেসিরা যে ট্রফি জিতেছেন সেটা কি আসল সোনার তৈরি? তার দামই বা কত? বিশ্বকাপে জেতা সোনার বুট বা সোনার বলও কি সত্যিকারের সোনার তৈরি?

বিশ্বকাপের ট্রফি নিরেট সোনার তৈরি। ৩৬.৫ সেন্টিমিটার লম্বা ও ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধের এই ট্রফি ৬১৭৫ গ্রাম সোনা দিয়ে তৈরি। আমাদের দেশে ১০ গ্রামে ১ ভরি ধরা হয়। সেই হিসাবে বিশ্বকাপ ট্রফি ৬১৭ ভরি ৫ গ্রাম সোনা দিয়ে তৈরি। খাঁটি সোনা বলতে বোঝায় ২৪ ক্যারেট। আমাদের দেশে গয়না সাধারণত হয় ২২ ক্যারেট সোনার। তবে বিশ্বকাপের ট্রফিতে সোনা হয় ১৮ ক্যারেটের।

বিশ্বকাপের ট্রফির দামও নেহাত কম নয়। নিরেট সোনার তৈরি এই ট্রফির মূল্য ভারতীয় মুদ্রায় ১৬৫ কোটি ২৬ লক্ষ টাকা। বিশ্বে সব মিলিয়ে যতগুলি প্রতিযোগিতা হয় তার মধ্যে ফুটবল বিশ্বকাপ ট্রফির দাম সব থেকে বেশি।

বিশ্বকাপের ট্রফি সোনার হলেও ফুটবলাররা যে পদক পান, সেগুলো কিন্তু সোনার নয়। পদকগুলি ব্রোঞ্জের তৈরি। তার উপরে সোনার পাত বসানো। ঠিক তেমন ভাবেই সোনার বুট ও সোনার বলও নিরেট সোনার নয়। ব্রোঞ্জের তৈরি। তার উপরে সোনার পাত বসানো থাকে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের