মেসির পরের গন্তব্য কোথায়?

বিশ্বকাপ জয়ের পর স্বপ্নপূরণ হয়েছে মেসির। খেলায় এখনই যতিচিহ্ন টানতে চান না। জাতীয় দল ও ক্লাবের হয়ে আরও কিছু দিন খেলা চালিয়ে যাবেন।

সবশেষ মেসি চুক্তিবদ্ধ হয়েছিলেন পিএসজির সঙ্গে। আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের পরের গন্তব্য কোথায়?
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে আপাতত মৌখিকভাবে এ চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়িয়েছেন আর্জেন্টাইন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। খবর ইএসপিএনের।

বিশ্বকাপ চলাকালেই শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে নিতে চায়। তবে এখনই সেখানে যেতে চান না মেসি।

বিশ্বকাপ জয় করে দেশে ফিরে বিজয়োৎসবের মাঝেই পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি।

‘লা পারিসিয়ান’-এর বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে মৌখিকভাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ চলাকালে চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি।

প্রসঙ্গত, ২০২১ সালে দুই সিজনের জন্য পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। সাতবার ব্যালন ডিঅর জয়ী মেসি কাতার বিশ্বকাপের ফাইনাল জেতেন। ফাইনালে ফ্রান্সের সঙ্গে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। মেসি এবং তার বাবা হোর্হে মেসি, যিনি লিওনেল মেসির এজেন্টও বটে, গত কয়েক মাস চুক্তির বিষয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস এবং চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা করে আসছিলেন। এবার তা পরিষ্কার হলো।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের