আইপিএল তারকার কাছে ধার নেয়া টাকা ফেরত চাইলেন গেইল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে স্যাম কারেন, ক্যামেরন গ্রিন, বেন স্টোকসের সঙ্গেই নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। আইপিএলে তাকে ১৬ কোটিতে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্ট।

নিকোলাস পুরানের নেতৃত্বে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিশ্বকাপের তার ব্যর্থতার পরও আইপিএলে চড়া মূল্য পাওয়ায় চমকে গেছেন ক্রিস গেইল। পুরান ১৬ কোটি মূল্য পেয়েছেন বিশ্বাস হচ্ছে না গেইলের!

তিনি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখে হাসির রোল পরেছে নেটদুনিয়ায়।

ভিডিও পোস্টে ক্রিস গেইল বলেছেন, ‘পুরান, আমি তোমাকে যে টাকাটা ধার দিয়েছিলাম, সেটা কি এবার ফেরত পেতে পারি?’ আসলে গেইল মজা করেই এমনটি বলেছেন।

নিকোলাস পুরানকে কেন এত দাম দিয়ে কেনা হলো, তার ব্যাখ্যায় লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, ‘গত আসরে সে কী করেছে সেটা আমরা ভাবিনি। ওর দক্ষতার বিচার করেই এই দাম দিয়ে কিনেছি। ওর মতো কোনও ক্রিকেটারকে নেওয়া আমাদের লক্ষ্য ছিল।

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা আরও বলেন, নিকোলাসের বয়স ২৬-২৭ বছর। আমি আশা করি আমাদের দলে যোগ দিয়ে ও ভালো খেলবে। কত রান করল সেটা বড় কথা নয়। ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারল সেটাই আসল। ৩-৪টে ম্যাচ জিতিয়ে দিলেও সেটা কাজে লাগবে। ওর সেই ক্ষমতা রয়েছে।’

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের