কেন ব্যাটিংয়ে নামেননি আফিফ জানালেন অধিনায়ক

রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮০ রান তাড়ায় শেষ পর্যন্ত আফিফ ব্যাটিংয়েই নামেননি। ম্যাচটাও চট্টগ্রাম হেরেছে ৫৫ রানে। এ নিয়ে কৌতূহল বাড়ছিল সবার মাঝে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটিং অর্ডারে কেন দেখা মিলছে না আফিফ হোসেনের। অথচ গত কয়েক ম্যাচে চট্টগ্রামের হয়ে তিনে ব্যাটিং করে আসছিলেন তিনি। একাদশে ছিলেন, মাঠেও নেমেছিলেন ফিল্ডিং করতে।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম জানালেন কেন ব্যাটিংয়ে নামেননি আফিফ। গ্যাসের সমস্যা নিয়ে মাঠে আসার পর ফিল্ডিংয়ের সময় আরও অসুস্থ হয়ে পড়েন আফিফ।

মাঠে না নামলেও আফিফ ড্রেসিংরুমে ছিলেন কিনা- এ প্রশ্নে চট্টগ্রাম অধিনায়ক বলেন, অসুস্থতা অনুভব করার পর হোটেলে ফিরে গেছেন। হয়তো গ্যাস থেকে সমস্যা তৈরি হয়েছে। এজন্য ব্যাটিংয়ে মাঠে নামতে পারেননি।

সাধারণত মাঠে নামার আগে ক্রিকেটারদের চেকআপ করে নেওয়া হয়। খেলতে পারবেন কিনা, তা জানতে চাওয়া হয়। তেমন কিছু আফিফের ক্ষেত্রে হয়েছিল কিনা প্রশ্নে শুভাগত বলেছেন, এ রকম কিছু ছিল না। ফিজিওর সঙ্গে কথা বলেছিল। মাঠে খেলার মতো অবস্থা ছিল; কিন্তু ফিল্ডিং করার পর আরও বেশি সমস্যা তৈরি হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের