সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ ও স্পিকার ড. শিরিন শারমিন ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
প্রথম হাফে নিপা ও অধিনায়ক শামসুন্নাহারের গোল এবং দ্বিতীয় হাফে উন্নতির গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।