ট্রাকের ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ইয়াসমিন বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্বামী তাজুল ইসলাম।

সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।

নিহত গৃহবধূ ইয়াসমিন বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এদিকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কালা দিয়ে অংশের উভয় দিকে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারণ থেকে শুরু করে যানবাহন চালকরা।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মজিবুর রহমান জানান, তাজুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিন বেগমকে নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার কালাদী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়।

এ সময় ইয়াসমিন বেগম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া ইয়াসমিন বেগমের স্বামী আহত তাজুল ইসলামকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের