যখন হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব শিগগিরই শুরু হচ্ছে। যেখানে মাঠে দেখা যাবে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে। ম্যাচটি কখন শুরু হবে, সে তথ্য জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।
২০২১ সালে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সে ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কোভিড বিধিনিষেধ না মানার অভিযোগে বাতিল করা হয়েছিল। তারপরে আরও কয়েকবার মাঠে নামার কথা শোনা গেলেও বাস্তবে তা আর রূপ নেয়নি।

এবার ফুটবলের ২৩তম বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হবে এই দুই ফুটবল পরাশক্তি। আগামী সেপ্টেম্বর মাসে বলিভিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে ব্রাজিল। একই মাসে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নামবে বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডে। যেটি অনুষ্ঠিত হবে এ বছরের নভেম্বর মাসে। বিশ্বকাপের আগে এই দুই দলের আবার দেখা হবে। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড। সেই ম্যাচটি হবে ২০২৫ সালের মার্চে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে প্রত্যেক দলের প্রতিপক্ষ ঠিক হলেও তারিখ ও ভেন্যু এখনও ঠিক হয়নি।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে চলতি বছর ৬টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে। ২০২৪ সালেও একই সময়ে বাছাইপর্বের ম্যাচগুলো হবে। তবে ২০২৫ সালে মার্চ, জুন ও সেপ্টেম্বরে হবে। আর সে বছরই শেষ হবে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব।

আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হওয়া ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি দেশ খেলার সুযোগ পাবে। তবে ওই ৬ দল বাদে আর কোনো দল খেলতে পারবে কি না, সেটি জানা যাবে প্লে অফের পরে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি