সবার মনে প্রশ্ন, শেষরাতে কেন আগুন লাগছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইফুল ইসলাম, বার্তা সম্পাদক:
ঘন ঘন আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনিবাজারে তার নিজ নির্বাচনি এলাকার জনসাধারণের মধ্যে ঈদসামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেকট্রিক সমস্যা, শর্টসার্কিট কিংবা নাশকতাও থাকে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।

অগ্নিকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করে সুনিশ্চিত হওয়া ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ হয় পর দিন রোববার সকাল ৯টায়।

এর আগে গত ৪ এপ্রিল একইভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেট।

আরো দেখুন

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি

ঋণ শোধের সময় স্বেচ্ছায় বেশি টাকা বা উপহার দিলে কি তা সুদ হবে?

ঋণ পরিশোধের সময় ঋণগ্রহীতা যদি স্বেচ্ছায় মূল টাকার সঙ্গে কিছু অতিরিক্ত অর্থ দেন, সেটি

ভালোবাসায় ভেজা এক জীবন-ইলিয়াস কাঞ্চন

পরন্ত বিকেল। সোমবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে সবার অপেক্ষা– কখন আসবেন প্রিয়