পরিবার নিয়ে বার্সেলোনায় মেসি!

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে লিওনেল মেসি ফিরছেন বার্সেলোনায়। তবে এখনো পর্যন্ত কোনোপক্ষই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে এবার সেই গুঞ্জনের পাল্লা আরেকটু ভারি হলো।

এক প্রতিবেদনে জানা যায়, লিওনেল মেসি চলতি সপ্তাহে বার্সেলোনায় ফিরেছেন। সঙ্গে রয়েছে তার পরিবার এবং ১৫টি স্যুটকেস।

আগামী জুনে পিএসজিতে মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। পরের মৌসুমে মেসির গন্তব্য কোথায় তা এখনো স্পষ্ট নয়।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকার সঙ্গে পুনরায় সই করতে আগ্রহী বার্সেলোনা। তবে মহাতারকার সঙ্গে চুক্তি পাকা করতে হলে সবার আগে নিজেদের আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে হবে কাতালান ক্লাবটিকে। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার সই করার আগে তাদের অবশ্যই ১৭৮ মিলিয়ন ইউরো জোগাড় করতে হবে।

এল মুন্ডো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনায় সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে মেসির ভ্রমণের কোনো সম্পর্ক নেই।

বলা হচ্ছে, মেসির এই সফর বার্সেলোনার উৎসব সেন্ট জর্দির সঙ্গে সম্পর্কিত। মেসি এ উৎসব উপভোগ করতেই ছুটির মেজাজে রয়েছেন।

বার্সেলোনা সম্প্রতি মেসির বাবা এবং এজেন্ট জর্জের সঙ্গে কথা বলেছিল। মেসির প্রত্যাবর্তনের নিয়ে প্রশ্নের মুখে ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি। মেসি নিজেও জানে বার্সার দরজা তার জন্য সবসময় খোলা। ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। সে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের