বিয়ে না করেই ৪ সন্তানের বাবা, বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের পথে রোনালদো

বিয়ের আগেই বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ৭ বছর কাটান ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের চার সন্তান রয়েছে।

দীর্ঘদিন একসঙ্গে কাটানোর পর ধারণা করা হয়েছিল তাদের সম্পর্ক আরও পরিণত হবে, তারা বিয়ে করবেন; কিন্তু বিয়ের আগেই বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন পর্তুগিজ সুপারস্টার।

সিএমটিভি চ্যানেলে পর্তুগিজ অনুষ্ঠান ‘নোইট দাস এস্ট্রেলাস’ অনুযায়ী ৩৮ বছর বয়সী রোনালদো আর ২৯ বছরের জর্জিনা রদ্রিগেজের বিচ্ছেদ আসন্ন।

সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্তো বলেছেন, আমি কয়েক মাস ধরে বলছি, রোনালদো-রদ্রিগেজের সম্পর্কে ফাটল ধরেছে। তাদের আগের সেই সু-সম্পর্ক নেই। সম্ভবত তারা আলাদা হয়ে যাচ্ছেন। বাস্তবতা হলো রোনালদো তার বান্ধবী জর্জিনার প্রতি ভীষণভাবে বিরক্ত। আমার পূর্বাভাস ওদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে না।

‘নোইট দাস এস্ট্রেলাস’ অনুষ্ঠানে অংশ নেওয়া মনোবিজ্ঞানী কুইন্টিনো অ্যারিস বলেছেন, রোনালদোর সাম্প্রতিক আচরণ দুটি বিষয় তুলে ধরে- তার ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে সুখ নেই। নিজের মা ডোলোরেস অ্যাভেইরোর থেকে দূরে রাখেন, ততই তিনি কম রাগ প্রদর্শন করেন। আমরা সবাই বুঝতে পারছি, কেন ও নিজের পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।

সেই অনুষ্ঠানেই সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্তো বলেন, রোনালদো খুশি নন। জর্জিনা রিয়াদের একটি শপিং সেন্টারে সময় কাটান, একা একা। এটা রোনালদোর বিরক্তি উদ্রেক করার অন্যতম কারণ। জর্জিনা খরচের পর খরচ করে চলেন। সবচেয়ে খারাপ বিষয় হলো জর্জিনা মনে করেন তিনি রোনালদোর পর্যায়ের সেলেব্রিটি। তারই খ্যাতি ব্যবহার করছেন সিআর সেভেন। এটা উপলব্ধি করার পর চরম বিরক্ত রোনালদো।

রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু ফিলিপা কাস্ত্রো সেলে বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত তাদের সম্পর্ক আগের মতোই ভালো আছে; যা রটেছে তা শুধুমাত্র মনগড়া কাহিনী, পরচর্চা। যারা রদ্রিগেজকে সহ্য করতে পারে না তারাই এমন গুজব ছড়াচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের