উত্তাল পাকিস্তান, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পাকিস্তান। দেশজুড়ে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমেছেন। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন শত শত বিক্ষোভকারী।

দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ইমরান খানের সমর্থকরা লাহোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, পিটিআইয়ের পাঁচ শতাধিক দুর্বৃত্ত বুধবার ভোরে লাহোরে মডেল টাউনে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে যায়। এর পর সেখানে পার্কিং করা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

বুধবার পিটিআইকে পাঞ্জাব পুলিশের ঊর্ধতন একজন কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর বাসভবনে পেট্রল বোমাও নিক্ষেপ করেছে। হামলার সময় শুধু নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিলেন বলে জানান এ কর্মকর্তারা। দুর্বৃত্তরা সেখানে একটি পুলিশ পোস্টেও আগুন জ্বালিয়ে দেয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, এর পর পুলিশের বিশাল একটি দল সেখানে পৌঁছালে পিটিআই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার মিলে বিক্ষোভকারীরা পাঞ্জাবে ১৪টি সরকারি স্থাপনা বা ভবন এবং পুলিশের ২১টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

মঙ্গলবার বিক্ষোভকারীরা লাহোরের কর্পস কমান্ডার হাউসে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। পাঞ্জাবের লাহোর এবং আরও বেশ কিছু শহরের বর্তমান পরিস্থিতি তুমুল উত্তেজনাকর।

সূত্র: গার্ডিয়ান।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের