বাবা শব্দটা ক্ষুদ্র হলেও এর মর্মার্থ অনেক বেশি, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের স্ত্রী সন্তানরা বাবার কষ্ট বুঝার চেষ্টা করেন না। বাবা নামের এই রোবট সারাটা জীবন সংসারের বোঝা টানে। একজন বাবার উপর ভর করেই পুরো একটা পরিবার চলে কিন্তু কখনো স্ত্রী সন্তানেরা কেউ জানতে চায়না। বাবা যারা নিজের সবকিছু নির্দ্বিধায় ত্যাগ করেন স্ত্রী, সন্তানের জন্য।কিন্তু পরিবারের কয়জন মানুষ তা বুঝতে পারে? এমনই এক মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মাতা সকাল আহমেদ নির্মান করেছেন নাটক “দায়” নাটকটি রচনা করেছেন লিটু সাখাওয়াত । অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, গীতশ্রী, অলংকার চৌধুরী, সাগর মির্জা সহ আরও অনেকে। নির্মাতা হিসেবে সকাল আহমেদ বরাবরই গল্প নির্ভর কাজ করে থাকেন। এটাতেও তার ব্যতিক্রম হয়নি এই নাটকের গল্পই হিরো। যে সকল স্ত্রী, সন্তানেরা পরিবারের রোবট কে বুঝেন না তাদের জন্য শিক্ষনীয় একটা নাটক। আপনার দেখা অন্যতম সেরা নাটকের তালিকায় না থাকলেও সেরা নাটকের তালিকায় থাকবে এই “দায়” নাটকটি।
মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার