হজের সময় বিদেশিদের অস্থায়ী কাজের সুযোগ দেবে সৌদি

পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তা ও প্রয়োজন মেটাতে অস্থায়ীভাবে কাজ করতে পারবেন প্রবাসীরা। যেসব হজ এজেন্সি সৌদি আরবে হাজিদের আনা-নেওয়া, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা করে থাকে সেসব এজেন্সি অস্থায়ী ভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে।

সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং পবিত্র নগরী মক্কা-মদিনা এবং বন্দর নগরী জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে।

এক্ষেত্রে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে। বিদেশ থেকে আনার বদলে, সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এই পোর্টালটি সহায়তা করে।

সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুমে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন। তবে নিয়ম হলো— সৌদির নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় অস্থায়ীভাবে কাজ করার জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের