সেঞ্চুরির পর কোহলিকে ভিডিও কল আনুশকার

ব্যক্তিগত সাফল্য বা খুশির খবর পরিবারের সঙ্গে শেয়ার করেন অনেকেই। তারকা খেলোয়াড়রাও এর ব্যতিক্রম নন। বৃহস্পতিবার রাতে আইপিএলে সেঞ্চুরির পর বিরাট কোহলিকে ফোন দিয়েছেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ‘মর্নিং শোজ দ্য ডে’-জনপ্রিয় এই ইংলিশ প্রবাদেরই যেন বাস্তব প্রমাণ দেখালেন কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর কুমারকে টানা দুই চার মেরে করলেন শুরু। ভারতীয় এই ব্যাটারের একের পর এক বাউন্ডারিতে যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকেন হায়দরাবাদের বোলাররা।

১৮ তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। ৬৩ বলে ১০০ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরির পর স্ত্রী আনুশকার ভিডিওকল পেয়েছেন ভারতীয় এ ব্যাটার। ভিডিওকলে কোহলি-আনুশকার কথা বলার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুত। ইনস্টাগ্রামে স্বামীর ইনিংসের প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লেখেন— ‘দুর্দান্ত এক ইনিংস।’

কোহলির এই সেঞ্চুরি তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। আইপিএলে সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ভারতীয় এ ব্যাটার। দুজনেই ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ছয়টি করে সেঞ্চুরি করেছেন। আর আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেঁধে ২০২৩ আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এ দুই ওপেনার।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের