আমি তো আর ভাইরাল হতে পারি না: পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় জগতে ২৫ বছর পার করছেন। ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্য দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় এ অভিনেত্রীর। ৮০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন পূর্ণিমা।

বর্তমানে তথ্যপ্রযুক্তির আবাহনে জনপ্রিয়তার ধারা পাল্টে গেছে। ফেসবুক-ইউটিউবের কল্যাণে রাতারাতি সেলিব্রেটি বনে যাচ্ছেন অনেকে। সেই স্রোতে গা ভাসাতে পারেন না বলে জানিয়েছেন পূর্ণিসা। তবে ভাইরাল না হলেও পূর্ণিমার জনপ্রিয়তা কোনো অংশে কম নয় ভক্তদের মাঝে।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে তিনি বলেন, আমি তো আর এখন ভাইরাল হতে পারি না। এখন ভাইরালের যুগ। যে যত ভাইরাল সে তত জনপ্রিয়। বলতে গেলে আমি ভাইরালের তালিকায় নেই। ভাইরাল হতে গেলে ভিন্ন আঙ্গিকে কনটেন্ট তৈরি করতে হয়। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে একটিভ থাকি, তবে ভাইরাল হওয়ার দিক থেকে পিছিয়ে আছি।

অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে টেনে পূর্ণিমা বলেন, দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতন তো ছিলই। একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারও আমি আমার আগের অবস্থানে ফিরে আসি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের