তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী

পবিত্র আশুরার তাজিয়া মিছিল সকাল সাড়ে ১০ টায় শুরু হয়েছে। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়।

শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ র্যাব, সোয়াতসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন। সকলের ব্যাগ ও শরীরে তল্লাশি করা হচ্ছে।

দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদে পালনে ডিএমপির তরফ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করেছে পুলিশ। আতশবাজি ও পটকা ফোটানো নিষদ্ধ করা হয়েছে।

হোসেনি দালানের তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসাইন জানান, আজ শোকের দিন। বিশ্ব মুসলিমের শোক। একক কোনো দল বা গোষ্ঠীর শোক নয়।

আমরা দেশের রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি প্রত্যাহর করতে অনুরোধ করেছি। কিন্তু তারা কর্মসূচি প্রত্যাহার করেননি। আমরা এতে ব্যথিত হয়েছি।

তিনি আরও জানান, তাজিয়া মিছিল হোসেনি দালান থেকে শুরু করে বকশী বাজার, নবকুমার স্কুল, কারারোড, উর্দুর রোড, হরনাত ঘোষরোড, লালবাগ, এতিমখানা রোড, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে।

তিনি আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকাবাসীসহ সকলের প্রতি শান্তিপূর্ণ মিছিল সম্পন্ন করতে সহয়াতা ও সহযোগিতা চেয়েছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের