ভূরুঙ্গামারীতে বাস চাপায় তিন জনের মৃত্যু

মনিরুজ্জামান মনির, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া মোটরসাইকেল আরোহীরা হলেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা এলাকার আফতাব উদ্দিনের ছেলে সাগর (১৭), সোহরাব হোসেনের ছেলে সুমন (১৭) ও শহিদুল ইসলামের ছেলে শাহীন (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস আন্ধারীঝাড় বাজারে দক্ষিণে পৌছলে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাসের চালক গা ঢাকা দিয়েছে। বাসটি নাগেশ্বরী থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের