আহমেদাবাদে হাসপাতালে আগুন

ভারতের আহমেদাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১০০ রোগীকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকালে আহমেদাবাদের শাহিবাগে রাজস্থান হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা চম্পাবত জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল কাজ করছে। হাসপাতালের বেজমেন্ট যেখানে আগুন লেগেছিল সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বহুতল ভবনের হাসপাতালটি থেকে প্রায় ১০০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালটি একটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের