মাহমুদউল্লাহদের ফিটনেস পরীক্ষার সময় জানাল বিসিবি

এশিয়া কাপের জন্য টাইগারদের আগামীকাল থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। এর পর ক্রমান্বয়ে ৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করা হবে। এর পর ২১-২২ জনের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসব কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এর আগে এশিয়া কাপের দল ও প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবির তিন নির্বাচক। নান্নু ছাড়াও বৈঠকে ছিলেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। এর পরই বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নান্নু।

তিনি বলেন, সোমবার থেকে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। এটা মূলত একটা মান দেখার জন্য। তারপর স্কিল টেস্ট, দলের কৌশল ও নির্দিষ্ট খেলোয়াড়ের কার্যকারিতার ভিত্তিতে স্কোয়াড বানাবেন নির্বাচকরা।

ফিটনেস ক্যাম্প ও পরবর্তীতে স্কোয়াড গঠন নিয়ে বিসিবির এই প্রধান নির্বাচক বলেন, আমরা ৩২ জন খেলোয়াড় প্রস্তুত করেছি। ওরা ইয়ো-ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ আগস্ট। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য। স্কোয়াড তৈরিতে বরাবরের মতই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, দলের প্রধান কোচ ও অধিনায়কের মতামতের গুরুত্ব থাকবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের