জিপিএ-৫ পাওয়ার আনন্দে ঘুরতে গিয়ে মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পাওয়ার আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অটোরিকশার ধাক্কায় দীপ্ত দেব পংক (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেলকা-ধুপনি সড়কের কালিয়ারছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। নিহত দীপ্ত দেব পংক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তনয় দেবের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, ফল প্রকাশের পর জানা যায় দীপ্ত জিপিএ-৫ পেয়েছে। এই আনন্দে মোটরসাইকেল চালিয়ে ধুপনি এলাকার দিকে যাচ্ছিল। পথিমথ্যে কালিয়ারছিড়া নামক স্থানে পৌঁছলে একটি অটোরিকশার ধাক্কায় সে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুটি খুবই দুঃখজনক।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের