গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণে বুধবার এক আলোচনা সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে.এম রেজাউল হক। আলোচনায় অংশ নেন গাইবান্ধা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি দীপক কুমার পাল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, নির্বাহী সদস্য রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, সাধারণ সদস্য রেজাউল হক মিতা, মরহুমের ছেলে সাংবাদিক আবু কায়সার শিপলু, অতিথিদের মধ্যে সাংস্কৃতিক কর্মী কামরুজ্জামান চান, কবি সোহেল রানা প্রমুখ।

স্মরণ সভায় আলোচকরা প্রয়াত সাংবাদিক আবু জাফর সাবুর কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট অসুস্থজনিত কারণে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *