কোম্পানীগঞ্জে বড় ভাই মৌলভী তোফাজ্জল হকের বিরুদ্ধে সম্পত্তি জবর দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাই সিরাজ আলমের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বড় ভাই মৌলভী তোফাজ্জল হক ও তার ছেলে এবং ভাতিজাদের বিরুদ্ধে সম্পত্তি জবর দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন ছোট ভাই সিরাজ আলম।

শনিবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম হাবিলদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে সিরাজ আলম ও তার মেয়ে ঝর্ণা বেগম তাদের বাড়িতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন।

সিরাজ আলম বলেন, আমার খরিদীয় ৬শতাংশ সম্পত্তি আমার বড় ভাই মৌলভী তোফাজ্জল হক ও তার ছেলে রাসেল, আলী, হুনু মিয়া ও একই বাড়ির ভাতিজা মানিক আমাদের সম্পত্তি জবর দখল করে আম গাছ, কলা গাছ, পেয়ারা গাছসহ সব গাছ কেটে নিয়ে গেছে। এসময় আমিন, ভুট্টো মেম্বার ও বাবুল মেম্বার উপস্থিত ছিলেন।

সিরাজ আলমের মেয়ে ঝর্ণা বেগম বলেন, আমাদের পরিবারে আমার পিতা ছাড়া কোন পুরুষ সদস্য নেই। তাই তারা সারা বছর আমাদের উপর অত্যাচার, অবিচার করে আসছে। ভুট্টো মেম্বার ও বাবুল মেম্বারের নির্দেশে এ গাছগুলো কেটে ফেলেছে এবং সম্পত্তি জবর দখল করে নিয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। প্রশাসনের নিকট ঘটনা সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবী করছি।

অভিযোগ অস্বীকার করে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম বাবুল বলেন, আমরা সেখান থেকে চলে আসার পর তারা সম্পত্তি দখল করে গাছ কেটে ফেলেছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের