পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুল

ফখর জামানকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন পেসার শরিফুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন পাকিস্তানের তারকা ওপেনার। ফখর জামানের বিদায়ে ৯.১ ওভারে ৩৫ রানে প্রথম ‍উইকেট হারায় পাকিস্তান।

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ ওভারে ১৫ রান করে পাকিস্তান। এরপর ফ্লাডলাইটে সমস্যা দেখা দেওয়ায় খেলা বন্ধ থাকে ১৮ মিনিট। সমস্যা কেটে যাওয়ায় ফের খেলা শুরু হয়।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান বনাম বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে সুপার ফোরে তুলে দিতে অগ্রণী ভূমিকা রাখেন মিরাজ।

আফগান পরীক্ষায় সফল হওয়ার কারণে পাকিস্তান ম্যাচেও মিরাজকে ওপেনিংয়ে নামানো হয়। এদিন সুবিধা করতে পারেননি জাতীয় দলের এই অলরাউন্ডার।

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে চার বাউন্ডারিতে ২০ রানে ফেরেন।

৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তাওহিদ।

পঞ্চম উইকেটে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ১২০ বলে ১০০ রানের দায়িত্বশীল জুটিতে চাপ সামলে খেলায় ফেরে বাংলাদেশ। দলকে গর্ত থেকে টেনে তুলে ৫৩ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে পঞ্চাশ রান পূর্ণ করেন সাকিব।

একটা পর্যায়ে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪৭ রান। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের