দুমকিতে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর দুমকিতে ওষুধ সরবরাহের একটি পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-দশমিনা রুটের দূরপাল্লার পরিবহণ বাস দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার দুমকি-লেবুখালী সড়কের কাঁঠালতলাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী দশমিনা রুটের চেয়ারম্যান পরিবহণ ঘটনাস্থলের বিপরীত দিকের ওষুধ সরবরাহের পিকআপভ্যান সাইড দিতে গিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের খাদে পড়ে যায়। এতে পরিবহণ বাসের কাচ ভেঙে ও সামনের আংশিক দুমড়ে-মুচড়ে অন্তত ১৫ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহত যাত্রীদের পায়রা সেতুর টোল প্লাজার বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পতিত পিকআপটি সরিয়ে নিয়ে যানবাহন সচল করে দেয়। তবে দায়ী পিকআপচালক পালিয়ে যায়।

দুমকি থানার ওসি আবদুল হান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের