পরিণীতি-রাঘবের রিসেপশনের নিমন্ত্রণপত্র ভাইরাল, কোথায় বসছে বিয়ের আসর?

নানা জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরে ২৪ মে সন্ধ্যায় দিল্লিতে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এর পর থেকে শুরু হয় কবে হচ্ছে রিসিপশন। অবশেষে জানা গেল ৩০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের রিসেপশন।

পরীণিতা ও রাঘবের রিসেপশনের আমন্ত্রণপত্র থেকে জানা গেছে, পাঞ্জাবের চণ্ডীগড়ে তাদের গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন এক ফোন কলেই সর্বনাশ শ্রীলেখার!

যেটা চণ্ডীগড়ের তাজ হোটেল। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা দুজনেরই আদি বাড়ি পাঞ্জাবের চণ্ডীগড়ে। তাই সেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গুঞ্জন উঠেছিল উদয়পুরের ‘দ্য লীলা প্যালেসে’ পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।

আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, অলকা এবং সুনীল চাড্ডা চণ্ডীগড়ের তাজে ৩০ সেপ্টেম্বর তার পুত্র রাঘব এবং রীনা ও পবন চোপড়ার কন্যা পরিণীতি চোপড়ার রিসেপশন ও প্রীতিভোজ অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাদের সবার আশীর্বাদ একান্ত কাম্য।

এদিকে পরিণীতি চোপড়া ও রাঘবের বিয়ের অনষ্ঠানে শুধু তাদের দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ইতোমধ্যে লীলা প্যালেসে অতিথিদের জন্য থাকার জায়গা বরাদ্দ করা হয়েছে। যেহেতু রাঘবের অনেক সহকর্মী রাজনীতিবিদও বিয়ের উৎসবে যোগ দেবেন, তাই নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এ বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রিয়াংকা চোপড়া ও স্বামী নিক জোনাসও থাকার কথা রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের