যে কারণে ‘ছেঁড়া’ জুতা পরে বোলিং করেন হারিস রউফ

গাদ্দাফির ফাস্ট উইকেটে পাকিস্তানি পেসারদের তোপে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৯৩ রান তুলতেই গুটিয়ে গেছেন টাইগাররা। এর মূল ভূমিকায় যে ছিলেন তিনি হচ্ছেন হারিস রউফ। চলতি বছর ফর্মের তুঙে রয়েছেন এ পেসার। ঝড়ো গতি, বাউন্স আর সর্পিল সুইংয়ে ব্যাটারদের কুপোকাত করছেন তিনি।

এশিয়া কাপের ২০২৩ আসরের সুপার ফোরেও ধারাবাহিকতা ধরে রেখেছেন ২৯ বছর বয়সি ডানহাতি পেসার। সব কিছু ছাপিয়ে আলোচনায় এসেছে তার ‘ছেঁড়া’ জুতা পরে বোলিং করার কারণ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম স্পেলে ২ ওভারে ২ উইকেট শিকার করেন রউফ। বলে গতি, বাউন্স, সুইং সবই পাচ্ছিলেন। কিন্তু স্বছন্দে ছিলেন না। চরম অস্বস্তিতে ভুগছিলেন তিনি। এর পরই দৃশ্যপটে পরিবর্তন আসে। জুতা বদল করেন রউফ। পরে বাকি সময় ‘ছেঁড়া’ জুতা পরে খেলেন তিনি। কিন্তু কেন?

আরও পড়ুন: আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে শাহীন নাসিম হারিস

পেসারদের সবসময় সঠিক মাপের জুতা লাগে। একটু বড়-ছোট হলেই সমস্যায় পড়েন তারা। বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময় পা স্লাইড করে। ডানহাতি পেসারদের বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট লাগার প্রবণতা থাকে ব্যাপক। অনেক সময় নখ উঠে যায়।

মূলত এসব সমস্যা এড়াতে ছেঁড়া জুতা পরেন পেসাররা। অনেক সময় বুড়ো আঙুলে টেপ বেঁধে জুতা পরেন তারা। রউফ সেটাই করেছেন। সম্ভবত শুরুতে নতুন জুতা পরে বোলিং করছিলেন তিনি। ফলে নিজের মতো ‘মডিফাই’ করার সুযোগ পাচ্ছিলেন না। তাই দ্রুত ডাগআউট থেকে তার পুরোনো জুতা জোড়া আনা হয়। এটি পরে তাকে বোলিংয়ে স্বস্তিতে দেখা যায়।

বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন রউফ। এতেই ৪ উইকেট তুলে নিয়ে টাইগারদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এ জন্য মাত্র ১৯ রান খরচ করেছেন তিনি। জুতা বদলের পর রউফের বোলিংয়ে ধারও বাড়ে। তার বাঁ পায়ের পুরোনো জুতার বুড়ো আঙুলের জায়গায় ওই মাপেই ফুটো করা। এতে পায়ে খুব চাপ পড়লে আঙুল কোথাও ধাক্কা খায়নি।

বিশ্ব ক্রিকেটে অতীতেও অনেক পেসারকেই এমনটি করতে দেখা গেছে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, অস্ট্রেলিয়ার স্পিডস্টার ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা এবং ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিও মাঝে মধ্যে এই পথ বেছে নিতেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের