কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে এনিমেল লাভারস
অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান
মিলনায়তনে ৪ পাউন্ডের একটি কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন
মাননু, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, এনিমেল লাভারস অফ
পটুয়াখালীর কলাপাড়া শাখা টিম লিডার রাকায়েত আহসান ও সদস্য বাইজিদ মুন্সি।

উল্লেখ্য, গত ৪ বছর ধরে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি সাপ, বানর এবং পাখিসহ
বিভিন্ন প্রজাতির বন্যপ্রানী সেবায় বেশ সাফল্যের সাথে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *