অস্ট্রেলিয়া সফর নিয়ে বিসিবির সিদ্ধান্ত পরিবর্তন

টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের পরিকল্পনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ খেলার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা যায়, প্রাইভেট সফর হওয়ায় বিসিবিকে ব্যাপক খরচ করতে হতো। আনুমানিক ছয় থেকে সাত কোটি টাকা খরচ হতো অস্ট্রেলিয়া সফরে। শুধু তাই নয়, সফরের সব কিছু নিজেদের উদ্যোগে আয়োজন করতে হতো। সফর বাতিল করার পেছনে এটিও একটি কারণ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বলছে, টানা ক্রিকেট খেলার কারণে খেলোয়াড়রা ক্লান্ত। এ ছাড়া ১০ অক্টোবর থেকে জাতীয় লিগের খেলা রয়েছে। এ কারণে মুমিনুল হকদের অস্ট্রেলিয়ায় চার দিনের ক্রিকেট ম্যাচ খেলতে পাঠাতে রাজি না বোর্ড।

যদিও অস্ট্রেলিয়া সফর করলে টেস্ট ক্রিকেটারদের লাভ হতো, যা আগামী বছর নিউজিল্যান্ড সফরে কাজে দিত। এ ছাড়া দেশটির প্রাক মৌসুম কন্ডিশনে ভালো বোলিং মোকাবিলা করার অভিজ্ঞতা হতো।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের