খাকদোন নদী রক্ষায় বরগুনায় মানববন্ধন

এম আর অভি, বরগুনা প্রতিনিধি:
সদ্য বিদায় জেলা প্রশাসক এবং ইউএনওর খাকদোন নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা পুনরায় ইজারা দিয়ে নদী দখলে সহয়তা করা ও নদীর জমি ইজারা বাতিল এবং খাকদোন নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পুনঃ খননের দাবীতে মানববন্ধন করেছে বরগুনার ওয়াটারকিপারস সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে খাকদোন নদী রক্ষায় ৫দফা দাবি জানিয়ে ওয়াটারকিপারস বাংলাদেশ, জাতীয় নদী জোট, পরিবেশন আন্দোলন, মানবাধিকার সংরক্ষণ কমিটি, বেলা এবং প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে কর্মসূচিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি ডঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, ওয়াটারকিপারস বাংলাদেশ এর সমন্বয়ক মুশফিক আরিফ, নিরাপদ সড়ক চাই বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি, আমিনুর রহমান এবং রুহুল আমিন।
বক্তারা আরো বলেন, দ্রুত খাকদোন নদীর তীরের জমি অবৈধ দখল মুক্ত করে পুনঃ খননের ব্যবস্থা করতে হবে এবং বিধিবহির্ভূত ভাবে খাকদোন নদীর দু তীরে অবৈধ ভাবে উৎকোচ নিয়ে যে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নদীর জমি ইজারা দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মানববন্ধন শেষে সকল সংগঠন সম্মিলিতভাবে খাকদোন নদী রক্ষার জন্য ৫ দফার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের