‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে একটি দেশ চলতে পারে না। কারও রাজত্ব কায়েম করার জন্য স্বাধীনতা হয়নি। দেশটা হীরক রাজার দেশে পরিণত হয়েছে। দড়ি ধরে টান দেওয়ার সময় এসেছে। তাই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়িতে টান পড়লে বর্তমান সরকারের অবস্থা হীরক রাজার মতই হবে। দেশ থেকে যে টাকা পাচার হয়েছে তা পাই পাই করে দেশে ফিরিয়ে আনা হবে।

বিএনপি ঘোষিত এক দফার চূড়ান্ত আন্দোলন সফল করতে মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাস বলেন, একদিকে গণতন্ত্র অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির লড়াই। আমি বেগম খালেদা জিয়াকে বলে এসেছি সারা দেশবাসী আপনার জন্য চিন্তিত। দেশবাসী আপনার জন্য দোয়া করছেন। আমরা এই হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে, ইনশাল্লাহ আপনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাব।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার নেতৃবৃন্দ সহ অনেকে।

বক্তারা শাসক দল আওয়ামী লীগের নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন তারা।

রোড মার্চ ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকে আশপাশের জেলাগুলো থেকে বাস ট্রাকে চড়ে ব্যানার ফেস্টুন হাতে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হন। প্রচণ্ড রোদ উপেক্ষা করে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের দুই পাশে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন সড়ক দিয়ে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। দুপুর ১২টার দিকে মাগুরা অভিমুখে রোড মার্চ শুরু হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের