নিজেকে দীপিকার সঙ্গে তুলনা করলেন মিম

ঢালিউড পরিচালক সঞ্জয় সমাদ্দার ‘মানুষ’সিনেমা পরিচালনা করেছেন। ছবিতে বিশেষ একটি চরিত্রে রয়েছেন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তবে চরিত্রের গুরুত্ব রয়েছে। মিম একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্রে মিম নিজেকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছেন।

মিম বলেন, ‘ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছিলেন, ভালো কিছু হবে। শুটিংয়ের পরও তাই মনে হয়েছে। বিশেষ চরিত্রে হলেও এ চরিত্র খুবই গুরুত্ব বহন করে। এখন কিন্তু দেশ-বিদেশের অনেক ছবিতেই বড় তারকারা বিশেষ চরিত্রে অভিনয় করেন। এসব ছবিতে তাদের উপস্থিতি কম সময়ের হলেও গুরুত্বটা থাকে অনেক বেশি। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, তাহলে ‘জওয়ান’ ছবিতে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি যে রকমভাবে গুরুত্ব পেয়েছে, আমারও তা-ই। আমি এই ছবিতে দীপিকার চরিত্রের সঙ্গে মিলটা পাচ্ছি।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘এ ছবিটা আমার জন্য অসাধারণ একটা জার্নি। আমি অনেক কিছু শিখেছি। এসব অভিজ্ঞতা আমার পরবর্তী যেকোনো কাজে সহায়ক হবে।’ জিতের বিষয়ে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন ধরে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন।’

‘মানুষ’ আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে। মুক্তির আগে গত সপ্তাহে ফেসবুক পেজে প্রকাশিত হয় ছবির প্রথম লুক পোস্টার।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের