সাকিবকে নিয়ে শিশিরের আবেগী স্ট্যাটাস

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন উম্মে আল হাসান শিশির।

রোববার রাত পৌনে আটটায় নিজের অফিসিয়াল ফেসবুকে সাকিবের স্ত্রী শিশির লেখেন, জয় বা হার কোন ব্যাপার না, একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি।

তিনি আরও লেখেন, তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো। আমরা অনেক দূর এসেছি কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করুন! যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।

বিশ্বকাপ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে শুভ সূচনা করেছে টাইগাররা।

তবে বিশ্বকাপের আগে দল ঘোষণার আগ থেকেই সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছে। গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের কারণেই বিশ্বকাপ দলে সুযোগ হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের।

শুধু তাই নয়! সাকিব না চাওয়ায় তামিম ইকবালের ভাই নাফিস ইকবালকেও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে রাখা হয়নি।

হয়তো এ কারণেই সমালোচনায়বিদ্ধ সাকিবকে সাহস জোগাতে আবেগী স্ট্যাটাস দেন স্ত্রী শিশির।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের