মালদ্বীপকে হারানোয় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন ফুটবলাররা

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে পারলে বোনাসের ঘোষণা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। তবে অঙ্কটা ছিল অপ্রকাশিত। আজ সেই অঙ্কের পরিমাণ জানালেন বাফুফে সভাপতি। দিলেন মোটা অঙ্কের বোনাসের ঘোষণা।

ফুটবলে এমন অবিস্মরণীয় অর্জনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ৬০ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি বলেছিলাম বোনাস দেব। সে অনুযায়ী দলকে ৬০ লাখ টাকা বোনাসের সিদ্ধান্ত নিয়েছি।’

সবমিলিয়ে তিন মাসের মধ্যে জামাল ভূইয়াদের জন্য এক কোটি ১০ লাখ টাকা বোনাস। জাতীয় ফুটবলারদের জন্য আকস্মিকভাবে এত বোনাস কেন- এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলব তারা আরো বেশি পায়।’

বাফুফে জাতীয় ফুটবলারদের বোনাস দিচ্ছে অন্য দিকে সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলো অংশগ্রহণ ফি, প্রাইজমানির কিছুই পায়নি। খেলা পরিচালনা করা রেফারিদের বকেয়া বিলও কোটির অঙ্কে। কোটি-কোটি টাকা বকেয়া রেখে বোনাসের যৌক্তিকতা প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি বলেন, ‘তাহলে তো জাতীয় দল বন্ধ করে দিতে হয়? রেফারি বিল, প্রাইজমানিও যেমন দিতে হবে বোনাসও দিতে হবে। দুটোই চালাতে হবে।’

এদিকে দ্বিতীয় রাউন্ডে তিন দলের বিপক্ষে মোট ছয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী মাসে দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ২১ নভেম্বর। এত কম সময়ের মধ্যে বেশি দূরত্বে দুই ম্যাচ খেলার মধ্যে সংকট দেখছেন বাফুফে সভাপতি, ‘আমরা ইকোনমি ক্লাসে খেলোয়াড়দের যেভাবে পাঠাই সেভাবে অস্ট্রেলিয়ায় খেলে এসে ঢাকায় খেলা কঠিন। এজন্য অনেক দেশ বিমান ভাড়া করে। যেটা করা অনেক ব্যয়বহুল।’

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের