মেসির ক্লাবকে সুযোগ করে দিতে নিয়ম ভাঙল ফিফা!

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তার ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। আর এটা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

২০২৫ ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল। ক্লাব বিশ্বকাপে মূলত দেশগুলোর লিগ চ্যাম্পিয়নরা অংশ নেওয়ার সুযোগ পায়। কিন্তু লিগ চ্যাম্পিয়ন না হয়েও ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেল মেসির মায়ামি।

এবারের মেজর লিগ সকারে প্লে-অফ থেকে বাদ পড়েছে মিয়ামি। ফলে মেজর সকার লিগ কাপ জেতার সুযোগ আর তাদের নেই। কিন্তু গ্রুপপর্বে ৩৪ ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট পেয়েছে তারা। মেজর লিগের ইতিহাসে তা সর্বাধিক। ফলে সাপোর্টার্স শিল্ড জিতেছে মিয়ামি। সে কারণে তাদের ক্লাব বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে ফিফার পক্ষ থেকে।

মায়ামির নাম ঘোষণা করতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলায় মিয়ামি ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব মিয়ামি। তাই আয়োজক দেশের প্রতিনিধি হিসাবে ওদের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত।’

ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলছেন, শুধু মেসির নাম ব্যবহার করে ব্যবসা বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

প্রসঙ্গত, আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই হবে ক্লাব বিশ্বকাপ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের