দেশে একটাই সংস্কার প্রয়োজন, তা হলো নির্বাচন: আমির খসরু

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চেয়েছেন। এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, দেশে একটাই সংস্কার প্রয়োজন, তা হলো নির্বাচন। অন্য সংস্কারগুলো রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন। জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করতে চায়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের