বাংলাদেশিদের ফি ছাড়াই ২৪ ঘণ্টায় ভিসা দেবে পাকিস্তান

বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনোরকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান তিনি।

বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার দুই দেশের ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি।

পাকিস্তান হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নততর ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে তিনি (মাশাআল্লাহ) খুশি বলে জানান। এ সময় তিনি সম্পর্ক আরও দৃঢ় হোক- এই প্রত্যাশা করেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যেসব পণ্যের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের বলেন তিনি।

রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা? এমন প্রশ্নের উত্তরে পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন বলে জানান তিনি।

আলোচনা শেষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতাদের হাতে উপহার তুলে দেন।

এ সময় রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমির গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়