এশিয়ান কাবাডিতে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়

স্বাগতিক ইরানের কাছে হেরে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ দল। ইরান ৪১-১৮ পয়েন্টে হারিয়ে দিয়েছে তাদের। তবে ফাইনালে যেতে না পারলেও লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জ জয়ের যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিলেন শ্রাবণী-বৃষ্টিরা, সেই লক্ষ্য পূরণ হয়েছে। কাবাডিতে সেমিতে হারা দু’দলকে ব্রোঞ্জ দেওয়া হয়।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এই প্রথম কোনো পদক জিতেছে। ইরান থেকে এ খবর জানিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ও বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের কোচ শাহনাজ পারভীন মালেকা।

শুক্রবার দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে আসরের সেমিতে জায়গা করে নেন বাংলাদেশের মেয়েরা। একইসঙ্গে তাদের ব্রোঞ্জপদকও নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারিয়ে ছিল থাইল্যান্ডকে।

এ জয়ের পর মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।’

ফাইনালে ইরানের প্রতিপক্ষ ভারত। প্রথম সেমিতে নেপালকে পাত্তাই দেয়নি ভারত। ৫৬-১৮ পয়েন্টের বড় ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের